রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

পাকিস্তানকে আরও ১০০ কোটি ডলার দিতে পারে সৌদি আরব

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে। এজন্য দেশটিকে দেয়া ৩০০ কোটি ডলারের ঋণ পুনর্বিবেচনার পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব।

উপরন্তু পাকিস্তানকে আরও ১০০ কোটি ডলার ঋণ দিতে পারে। শনিবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা ব্লুমবার্গ এ খবর দিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। এ সপ্তাহে যতটা দ্রুত সম্ভব স্টেট ব্যাংক অব পাকিস্তানের সঙ্গে আগের দেয়া ওই ঋণ নবায়ন ছাড়াও আরও আর্থিক সহযোগিতা দেয়ার কথা বিবেচনা করছে সৌদি আরব। পূর্বের ঋণের বাইরেও জ্বালানি খাতে ১০ মাসের জন্য প্রতি মাসে ১০ কোটি ডলার করে দেয়ার কথা বিবেচনা করছে সৌদি আরব। এটা হবে বাড়তি ঋণ। এ বিষয়ে দুই দিনের মধ্যে ঘোষণা আসতে পারে। এই পরিকল্পনা যখন সরকারিভাবে পাকাপাকি হবে তখন আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের পূর্বশর্ত ৪০০ কোটি ডলারের অর্থের ফারাক পূরণ হবে। এর ফলে আইএমএফের ঋণ কার্যক্রম পুনরুজ্জীবন পাওয়ার পথ তৈরি হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com