রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি পেলো চীনা নৌবাহিনীর জাহাজ

বহু নাটকীয়তা ও চাপের পর অবশেষে শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি পেয়েছে চীনা নৌবাহিনীর জাহাজ ইউয়ান উয়াং-৫। শুক্রবার (১২ আগস্ট) এ অনুমতি দেয় কলম্বো সরকার।

ভারতের আশঙ্কা, জাহাজটি তাদের সামরিক খাতের ওপর নজরদারি করতে পারে। দেশটি এ কারণে শ্রীলঙ্কাকে ইউয়ান উয়াং-৫ জাহাজটি ভেড়ার অনুমতি না দেয়ার আহ্বান জানিয়েছিল। আন্তর্জাতিক জাহাজ বিষয়ক সাইটের তথ্য মতে, ইউয়ান উয়াং-৫ একটি গবেষণা এবং জরিপের জাহাজ। তবে ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, নয়াদিল্লির সন্দেহ, এর মাধ্যমে ভারত মহাসাগরে মহড়া দেয়ার পাশাপাশি শ্রীলঙ্কায় প্রভাব বাড়াতে চায় বেইজিং। চীন সরকার পরিচালিত শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে প্রাথমিকভাবে ১১ আগস্ট জাহাজটি নোঙর করার কথা ছিল। ভারতের আপত্তির মুখে তা স্থগিত করা হয়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলম্বো চীনা জাহাজটির নোঙর করার অনুমতি নবায়ন করেছে। এর আগে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার আগের দিন ১২ জুলাই এ অনুমতি দেয়া হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com