বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আকবরশাহে মাদক মামলায় রোহিঙ্গা ক্যাম্পের তিনজন গ্রেপ্তার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

সিনেমার জন্য ১০০ কোটি পারিশ্রমিক নেবেন প্রভাস

‘বাহুবলী’খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাস। একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি মুক্তির অপেক্ষায় তার ‘রাধে শ্যাম’ সিনেমাটি।

রোমান্টিক ধাঁচের সিনেমাটি প্রভাস ভক্তদের মন জয় করে নেবে বলে আশা করা হচ্ছে।এবার ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীলের ‘সালার’ নামের একটি সিনেমা অপেক্ষা করছে তার জন্য, যা একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হবে।

জানা যায় ‘বাহুবলী’ ছবির সাফল্যের পর থেকে অভিনেতা বক্স অফিসে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।

অভিনেতা তার পারিশ্রমিকও বাড়িয়েছেন। এবার তিনি প্রশান্ত নীলের সাথে তার অ্যাকশন-থ্রিলার ‘সালার’ ছবির জন্য ১০০ কোটি পারিশ্রমিক চেয়েছেন।

ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায়, শুধু মোটা অংকের পারিশ্রমিকই দাবি করেননি। সেই সঙ্গে তিনি ছবিটির মুনাফা থেকেও ১০ শতাংশ দাবি করেছেন।

শুধু ‘সালার’ নয়, প্রভাস তার আসন্ন সিনেমা যেমন- ‘আদিপুরুষ’ এবং নাগ অশ্বিনের সাথে একটি সিনেমার জন্য একই পরিমাণ পারিশ্রমিক চার্জ করছেন বলে জানা গেছে।

তবে ‘আদিপুরুষ’র পরে অভিনেতাকে দেখা যাবে সন্দীপ রেড্ডি ‘ভাঙ্গার স্পিরিট’ সিনেমায়। এ ছবির জন্য তিনি ১৫০ কোটি টাকা নিচ্ছেন বলেও একটি সূত্রের খবর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com