শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

সংবাদ সম্মেলনের পর যা বললেন শাবির আন্দোলনরত শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান ঘটনায় রাজধানী ঢাকায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সংবাদ সম্মেলনের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

শিক্ষামন্ত্রীকে এসময় বিভিন্ন জায়গা থেকে ভুল তথ্য দেয়া হচ্ছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা। গতকাল (২২ জানুয়ারী)  শনিবার রাত ৯টায় ইয়াসির সরকার ও মোহাইমিনুল বাশার রাজ শিক্ষার্থীদের পক্ষে এই প্রতিক্রিয়া জানান।

তারা সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রীকে বলতে চাই এই আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ভিসির পদত্যাগের আন্দোলন। এখানে বাইরের কেউ ইন্ধন দিচ্ছে না। আমরা এখনো আলোচনা করতে রাজি আছি।

তারা আরও জানান, সেক্ষেত্রে ঢাকা থেকে প্রতিনিধি দল ক্যাম্পাসে এসে কিংবা ভার্চুয়ালি আমাদের সাথে আলোচনা করতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করারও আহ্বান জানান তারা।

এরপরে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে নিরব প্রতিবাদ হিসেবে মোমবাতি প্রজ্জ্বলন করেন। এসময় শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিও এবং অনশনরত শিক্ষার্থীদের নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com