শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

যৌন নির্যাতনে সহায়তা, গিলেন ম্যাক্সওয়েলের ২০ বছরের জেল

নিউ ইয়র্কের একজন বিচারক গিলেন ম্যাক্সওয়েলকে গতকাল মঙ্গলবার ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। প্রয়াত জেফরি ইপস্টেইনকে নারীদের যৌন নির্যাতনে সহায়তা করার দায়ে তার সাজা ঘোষণা করা হলো।

এই রায়ের ফলে ৬০ বছর বয়সী ম্যাক্সওয়েলকে তার বাকি জীবনের বেশিরভাগ সময় জেলে কাটাতে হবে।

সাবেক ব্রিটিশ সাংসদ রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে গিলেন ম্যাক্সওয়েল। নিজেও বেশ প্রভাবশালী অক্সফোর্ড থেকে ডিগ্রিধারী এই নারী। গত বছরের শেষের দিকে তাকে ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিতেই দোষী সাব্যস্ত করা হয়েছিল।

গিলেনের আইনজীবীরা মর্মান্তিক শৈশবের উদ্ধৃতি দিয়ে তার সঙ্গে নম্র আচরণের আহ্বান জানিয়েছিলেন। সেই সঙ্গে দাবি করেছিলেন- গিলেন ম্যাক্সওয়েলকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে; কারণ জেফরি ইপস্টেইন বিচারের আওতা থেকে বেরিয়ে গেছেন।

প্রসিকিউটররা গিলেনের ৩০ থেকে ৫৫ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন। তবে গিলেনের আইনজীবীর চাওয়া ছিল- সর্বোচ্চ পাঁচ বছরের সাজা হোক।

শেষ পর্যন্ত বিচারক আলিসন নাথান ২০ বছরের সাজা দিলেন গিলেনকে। ২০২১ সালের শেষের দিকে গিলেন ম্যাক্সওয়েলের বিচারের সময় প্রসিকিউটররা সফলভাবে প্রমাণ করেছেন ইপস্টেইনের জন্য কমবয়সী মেয়েদের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতেন গিলেন।

ইপস্টেইনের লালসার শিকার দুই নারী সাক্ষী দিয়েছেন, গিলেন ম্যাক্সওয়েল যখন তাদেরকে প্রলুব্ধ করা শুরু করেন, ওই সময় তাদের বয়স ছিল মাত্র ১৪ বছর।

সূত্র: বিবিসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com