শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাবে ১৭ জনের মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার একটি নাইটক্লাব থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিবিসি জানিয়েছে, আজ রবিবার স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর ইস্ট লন্ডনের একটি নাইটক্লাবে ওই ১৭ জনের মরদেহ দেখা যায়।

এ নিয়ে প্রাদেশিক পুলিশের প্রধান জানিয়েছেন, আমরা পূর্ব লন্ডনের সিনারি পার্কের একটি স্থানীয় নাইটক্লাবে ১৭ জনের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি।

আমরা ঘটনাটি তদন্ত করছি। এখনই এ ব্যাপারে কিছু বলতে চাই না। এ নিয়ে গুজব না ছড়ানোরও অনুরোধ করেছেন তিনি।

পুলিশ আরো জানিয়েছে, বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের এখনো মরদেহ দেখতে দেওয়া হয়নি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর বিশালসংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মরদেহগুলো মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।

সূত্র : বিবিসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com