রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

বিয়ের ১০ মাস পর স্ত্রী জানলেন ‘স্বামী’ আসলে নারী!

একটি অনলাইন ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে পরিচয়। এরপর প্রেম, শেষপর্যন্ত সম্পর্ক গড়ায় বিয়েতে। কিন্তু ১০ মাস পরেই সামনে আসে নির্মম সত্যটা। স্ত্রী জানতে পারেন, তিনি কোনো পুরুষ নয়, বিয়ে করেছেন আসলে এক নারীকে! অর্থাৎ, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই নারীর দাবি, অনলাইন ডেটিং সাইটে পেশায় চিকিৎসক ও কয়লা ব্যবসায়ী পরিচয় দেওয়া একজনের সঙ্গে আলাপ হয় তার। পরিচয়ের পর প্রায় তিন মাস তারা মেলামেশা করেন। তবে বিশেষ কোনো শারীরিক ঘনিষ্ঠতা তৈরি হয়নি দুজনের মধ্যে। এরপরেই সেই ‘প্রেমিক’ বিয়ের প্রস্তাব দিলে তাতে সম্মতি দেন প্রেমিকা।

এরপর প্রেমিকের পরামর্শে গোপনে বিয়ে সারেন এ যুগল। বিয়ে করেই দক্ষিণ সুমাত্রায় নতুন বাসায় ওঠেন তারা। তবে এরপর থেকে ওই নারী ও তার পরিবারকে টাকার জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত। এভাবে তাদের কাছ থেকে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী জানান, নিজে ‘প্রতিষ্ঠিত’ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও এভাবে টাকা চাওয়া দেখে সন্দেহ হয় তাদের। এ নিয়ে ঝামেলা শুরু হয় দুই পক্ষের। এর মধ্যেই সেই জানতে পারেন, যার সঙ্গে তার বিয়ে হয়েছে, তিনি আসলে পুরুষ নন!

বিষয়টি জেনে যাওয়ায় তাকে দীর্ঘদিন বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন ওই নারী। মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন তার মা। পরে দক্ষিণ সুমাত্রা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তের পর স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি চিকিৎসকের ডিগ্রি থেকে ব্যবসা, কোনো কিছুরই বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এখন নিজের পরিবারের সঙ্গে রয়েছেন অভিযোগকারী নারী।

সূত্র: আনন্দবাজার পত্রিকা, টাইমস নাউ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com