শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ম্যাচসেরা লিওনেল মেসি

ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে আন্তঃমহাদেশীয় লড়াই ফাইনালিসিমা জিতে নিয়েছে মেসির আর্জেন্টিনা। আর এই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী তারকা।

এ জয়ে তিন গোলের দুইটিতেই অ্যাসিস্ট এসেছে তার পা থেকে। ম্যাচের ২৮ মিনিটে মেসির পাসেই প্রথম গোল করেছেন লাউতারো মার্টিনেজ।

আর একদম শেষ দিকে পাওলো দিবালার গোলেও ছিল মেসির সরাসরি অবদান।

ম্যাচ জুড়েই ইতালির উপর আধিপত্য বিস্তার করে খেলল আর্জেন্টিনা। প্রথমার্ধেই দুই গোল করে নিয়ন্ত্রণ নেয় স্কোলানির দল। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপে দেখা দিল লিওনেল মেসিরা। শেষ মূহুর্তে আরো এক গোল দিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের দলটির হয়ে গোল করেছেন লাউতারো মার্তিনেজ,আনহেল দি মারিয়া ও দিবালা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচ ধরে অপরাজিত থাকল আর্জেন্টিনা।

দ্বিতীয় বারের মত ইউরো সেরা ও লাতিন সেরার ম্যাচ খেলতে নেমে দুইবারই জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। এর আগে ১৯৯৩ সালে ডেনমার্কের বিপক্ষে জিতেছিল আলবেসেলিস্তারা।

লিওনেল মেসি, মারিয়া, মার্তিনেজদের নিয়ে গড়া আর্জেন্টিনা শুরু থেকেই ইতালির উপর চড়াও হয়ে খেলতে থাকে। সেই সুবাদে এগিয়ে যাওয়ার রসদ পেয়ে যায় দ্রুত। ২৮ মিনিটে বক্সের বাম দিক থেকে লিওনেল মেসির বাড়ানো পাসে গোলমুখে পা লাগিয়ে বল জালে পাঠান লাউতারো মার্তিনেজ। মেসির সঙ্গে লরেঞ্জো সেঁটে থেকেও আক্রমণ নষ্ট করতে পারেনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান আনহেল দি মারিয়া। লাউতারো মার্তিনেজের থেকে পাওয়া বল গোলকিপার দোন্নারুম্মার মাথার উপর দিয়ে চিপ শটে জাল খুঁজে নেন মারিয়া।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। ইতালিকে কোনোরকম সুযোগ না দিয়ে একের পর এক আক্রমণ চালায় স্কোলানির দল। ৫৯ মিনিটে দি মারিয়ার প্রচেষ্টা লাফিয়ে উঠে রক্ষা করেন দোন্নারুম্মা। দশ মিনিট বাদে আবারও দেয়াল হয়ে দাঁড়ান ইতালি গোলকিপার। এবার লিওনেল মেসির মাপা শট বাঁ দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন। শেষ মুহুর্তে তৃতীয় গোলটি করেন বদলি নামা পাউলো দিবালা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com