রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে লাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর সাথে কাজ করতে প্রস্তুত : শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বলেছেন, চীন লাটিন আমেরিকান এবং ক্যারিবিয়ান দেশগুলোর সাথে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দৃঢ়ভাবে রক্ষা করতে, বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে স্থিতিশীল ও  রাখতে এবং একটি উন্মুক্ত ও সহযোগিতামূলক আন্তর্জাতিক পরিবেশ রক্ষা করতে কাজ করতে প্রস্তুত।

বেইজিং থেকে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়। বেইজিংয়ে চীন-সিইএলএসি ফোরামের চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদানকালে শি এ মন্তব্য করেন।  তিনি আরো বলেন, উভয় পক্ষের উন্নয়ন কৌশলের সংযোগ জোরদার করা উচিত এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়া উচিত।

তিনি উভয় পক্ষকে অবকাঠামো, কৃষি ও শস্য, এবং জ্বালানি ও খনিজ সম্পদের মতো ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরো গভীর করার এবং নবায়নযোগ্য জ্বালানি, ৫জি যোগাযোগ, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।

শি বলেন, চীন লাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলো থেকে আরো উচ্চমানের পণ্য আমদানি করবে এবং চীনা উদ্যোগগুলোকে এই অঞ্চলে তাদের বিনিয়োগ সম্প্রসারণে উৎসাহিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com