বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষা ১৫ ডিসেম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের ফটকে শেখ হাসিনার নামে পোস্টার, এলাকায় তোলপাড় সরকারি উদ্যোগের অপেক্ষা না করে এলাকাবাসীর অর্থায়নে সংস্কার হলো ভাঙা ব্রিজ কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দিতে কাজ করছেন সাহানা পারভীন লাবনী কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে “তিন দিনব্যাপী” অভিজ্ঞতা বিনিময় কর্মশালা প্রশিক্ষণ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট নওগাঁর চেরাগপুরে সুশীল সমাজের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড নওগাঁয় টানা ৩ দিনের বৃষ্টিতে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ভাটার মালিক-শ্রমিক

দীর্ঘ দু বছর পর আলোচিত আসামী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর হালিশর থানার আলোচিত জামাল হত্যা মামলার মূল অভিযুক্ত আসামী মো. আব্দুল মাবুদ প্রকাশ দুলাল(৩৭) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল (১৫ মার্চ) মঙ্গলবার  বিকেলে তাকে নগরীর ডবলমুড়িং থানা এলাকার পান্নাপাড়া হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি বিডিপ্রতিদিন খবরকে নিশ্চিত করেন চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ পশ্চিম বিভাগের পরিদর্শক প্রিটন সরকার ।গ্রেফতারকৃত আব্দুল মাবুদ হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে।

প্রিটন সরকার বলেন, দীর্ঘ ২ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলো আলোচিত জামাল হত্যা মামলার মূল অভিযুক্ত মো. আব্দুল মাবুদ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে ডবলমিুরিং থানার পান্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতিপূর্বে গ্রেফতারকৃত ব্যাক্তি ডবলমুরিং মডেল থানার পুলিশ সদস্য হত্যা মামলারও অভিযুক্ত।

গতকাল (১৫ মার্চ) মঙ্গলবার  চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ পশ্চিম বিভাগের পরিদর্শক প্রিটন সরকারসহ তার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আবারও আলোড়ন সৃষ্টি করলেন প্রিটন সরকার :

প্রিটন সরকার, বায়েজিদ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা। বর্তমানে চট্টগ্রাম গোয়েন্দা পশ্চিম বিভাগের পরিদর্শক । দীর্ঘ ২ বছর ধরে পলাতক আসামী মো. আব্দুল মাবুদ প্রকাশ দুলাল(৩৭) কে গ্রেফতার করে আবারও সুনাম অর্জন করেছেন তিনি।

গত ১৯ নভেম্বর ২০১৯ ইংরেজী তারিখ ওসি প্রিটন সরকার যোগদান করেন নগরীর বায়েজিদ থানার অফিসার ইনচার্জ হিসেবে। তিনি যোগদানের পর পাল্টে যায় থানার চিত্র। তিনি বায়েজিদ বোস্তামী থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দিন-রাত পরিশ্রম করে গেছেন। এবং মাদক-সন্ত্রাস ও ভূমি দস্যুদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। তার এ ক্লান্ত পরিশ্রমে শান্তিতে বসবাস করত বায়েজিদের এলাকাবাসীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com