রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

কর্ণফুলীর মাতব্বর ঘাটে পল্টন ধসে আহত ১০

ডেস্ক নিউজ :

চট্টগ্রামের কর্ণফুলীতে পারাপারের একটি ঘাটের পল্টন ধসে পড়ে যাত্রীসহ একাধিক ব্যক্তি কর্ণফুলী নদীতে পড়ে যান। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মহিউদ্দিন নামে এক ব্যক্তি ছাড়া তাৎক্ষণিকভাবে আহত সবার নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১২ মে) বিকালে উপজেলার জুলধা ১১ নম্বর এলাকার মাতব্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাটের ইজারাদার মো. ফারুক ও নেজাম উদ্দিন। তারা জানান, মাতব্বর ঘাটটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রায় ২ কোটি ২ লাখ টাকায় ইজারা দিয়েছে। কিন্তু ঘাটের অবকাঠামো উন্নয়ন বা সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠানটি। ঘাটটি দীর্ঘদিন ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে।

ইজারাদারদের অভিযোগ, তারা একাধিকবার মৌখিকভাবে ঘাটের ঝুঁকিপূর্ণ অবস্থা সিটি কর্পোরেশনকে জানিয়েছেন। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন শুধু লিখে দিয়েছে জনপ্রতি ২০ টাকা ভাড়া নিতে, কিন্তু ঘাটের নিরাপত্তা ও যাত্রীসেবা নিশ্চিতে কিছু করছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com