বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

মাঠে ঢুকে সেলফি নেওয়া সেই তরুণীকে কী বলেছিলেন মেসি

অনলাইন ডেস্কঃ

চোট কাটিয়ে প্রায় এক মাস পর মাঠে ফিরেই গোল করলেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং চোটের কারণে ইন্টার মায়ামির সর্বশেষ চার ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা। দীর্ঘদিন পর এমএলএসে কলোরাডোর বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামি হয়ে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। বদলি হিসেবে নেমেই গোল করলেন তিনি। তবু জিততে পারেনি মায়ামি।

তবে এই ম্যাচে ঘটেছে এক অন্যরকম ঘটনা। ম্যাচের একেবারে শেষ দিকে এক তরুণী গ্যালারি থেকে দৌড়ে যান মাঠে। আর বরাবরের মতোই ফুটবলের মহাতারকা ছবি তুলে খুশি করে দেন তার ভক্তকে।

ওই তরুণীর নাম আন্তোনেলা সিগার্ট। আন্তোনেলা নিজের অ্যাকাউন্টে এই মুহূর্তের জন্য মেসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখেছেন, ‘ধন্যবাদ লিও মেসি এতটা বিনয় প্রদর্শনের জন্য, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটুকু উপহার দিতে সম্মত হওয়ার জন্য।’

এছাড়াও তিনি জানিয়েছেন কীভাবে মেসির মহানুভবতায় আপ্লুত হয়েছেন। নিরাপত্তারক্ষীদের থেকে বাঁচানোর জন্য মেসি তাকে পরামর্শও দেন। অ্যান্তোনেলা নিজেও ফুটবল খেলে থাকেন।

টিকটক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম আন্তোনেলা.সকার। ম্যাচশেষে তিনি জানান, ‘আমি ভীষণ খুশি। নিরাপত্তারক্ষীরা যখন আমাকে ধরে ফেলে তখন পুরো স্টেডিয়াম আমার জন্য তালি দিচ্ছিল, কেননা আমি অনেক জোরে দৌড়েছিলাম।’

মেসির সঙ্গে নিজের কথপোকথন কি হয়েছিল জানান আন্তোনেলা। তিনি বলেন, ‘তিনি (মেসি) ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলেন এবং আমাকে উপদেশ দেন দৌড়ে নিরাপদে যেতে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com