রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে চোরাইকৃত নগদ ৬,০০,০০০/-টাকা ও একটি Iphone উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার

প্রেস রিলিজ:

সিএমপি’র পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে চোরাইকৃত নগদ ৬,০০,০০০/-টাকা ও একটি Iphone উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার।

মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলাম শিহাব (২৭) পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর মোড়স্থ মদিনা মার্কেটের ৪র্থ তলা আলিফ এন্টারপ্রাইজ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে চাকুরী করে। এজাহারনামীয় আসামী-মোঃ মতিউর ইসলাম জনি (১৯) একই অফিসের গত ৪/৫ মাস যাবৎ পিয়ন হিসেবে চাকুরী করছিল। ইং ০৮/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় অফিসের সমস্ত কার্যক্রম শেষে অফিস কক্ষ ও অফিসের প্রধান ফটক তালাবদ্ধ করে সকলে নিজ নিজ বাসায় চলিয়া যায়। ইং ০৯/০৫/২০২৫ তারিখ শুক্রবার বাদীর অফিস বন্ধ থাকায় বাদী ইং ১০/০৫/২০২৫ তারিখ শনিবার সকাল ১০.০০ ঘটিকার সময় অফিসের তালা খুলে বাদী অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পায় যে, অফিস টেবিলের ড্রয়ারে থাকা প্রতিষ্ঠানের লেবার খরচ ও অন্যান্য মালামাল ক্রয় বাবদ নগদ ৭,৫০,০০০/-(সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা যথাস্থানে নাই। তাৎক্ষণিক বাদী আসামীর ব্যবহৃত মোবাইলনং-০১৬২২-৩০১১২৩ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ পাই। উল্লেখিত প্রতিষ্ঠান ও অফিস ক্যাশ বাক্সের একটি চাবি বাদীর কাছে এবং অপর একটি চাবি উল্লেখিত আসামীর কাছে সব সময় থাকে। তখন বাদীর মনে বিবাদীর বিরুদ্ধে সন্দেহের সৃষ্টি হওয়ায় বাদী প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীরা অফিসের গেইটের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখতে পায় যে, ইং ০৯/০৫/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর মোড়স্থ মদিনা মার্কেট ৪র্থ তলা আলিফ এন্টারপ্রাইজ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠান হতে একটি কাগজের প্যাকেট সহ বাহির হয়ে যায়। বাদীর এইরূপ অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-০৫, তারিখ: ১১/০৫/২০২৫ খ্রিঃ, ধারা-৩৮১ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।

মামলাটি রুজুর পর এসআই/মোহাম্মদ শামীম রহমান সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালী থানাধীন দরগাহ মহল্লা পায়রা আবাসিক এলাকার বাসা নং-৫০/এ এর নিচতলায় অভিযান পরিচালনা করে  উক্ত মামলার এজাহারনামীয় আসামী মোঃ মতিউর ইসলাম জনি (১৯) কে ইং ১১/০৫/২০২৫ তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় গ্রেফতার করেন এবং উক্ত আসামীর দখল ও হেফাজত হতে অত্র মামলার আলামত হিসেবে ১। নগদ ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা, ২। ০১টি Iphone 14 Pro Max, IMEI1-358034166623261,IMEI2-358034167410999,, (যাহা অত্র মামলার চোরাই টাকায় ক্রয়কৃত) উদ্ধার করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com