সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নতুন সংবিধান হওয়া পর্যন্ত ৭২’র সংবিধানে সংশোধনী আনা যেতে পারে: আইন উপদেষ্টা

নতুন সংবিধান তৈরি হওয়া পর্যন্ত ৭২ ‘র সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

রোববার (১১ মে) দুপুরে, মাতৃভাষা ইন্সটিটিউটে নাগরিক কোয়ালিশনের এক সভায় এমনটা জানান তিনি।এ সময়, মৌলিক ধারাগুলো পরিবর্তন করা যাবে বলেও জানান তিনি।

 

তিনি বলেন, উচ্চ আদালত ও সংসদীয় স্থায়ী কমিটিকে ভালোভাবে ব্যবহার করা গেলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। ছোট আইন করেও বড় পরিবর্তন সম্ভব বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রীর দুই মেয়াদ রাখাই স্বৈরতন্ত্র মোকাবিলার জন্য যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা।

 

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না। সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট ছোট আইনের মাধ্যমেও বড় সমাধান করা যায়।

 

সভায়, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না।বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com