রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম পুড়ছে তীব্র গরমে, লোডশেডিংয়ে নির্ঘুম রাত

চট্টগ্রাম ডেস্ক :

চট্টগ্রামে তীব্র তাপদাহে জনজীবন কাহিল হয়ে পড়েছে। এর মধ্যে খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপদে। এই যন্ত্রণার সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং। দিনে কিছু সহ্য করা গেলেও রাতের বিদ্যুৎ বিভ্রাটের সাধারণ মানুষের একেবারে হাঁসফাঁস অবস্থা। ফলে দ্রুত অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্ক লোকজন। হিটস্ট্রোকের শিকার হচ্ছে মানুষ। ডিহাইড্রেশন, ডায়রিয়া আক্রান্ত রোগীও বাড়ছে।

তবে এমন অসহ্য যন্ত্রণার মাঝে আশার বাণী শুনিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, সোমবার হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় আকাশে মেঘ তৈরি হচ্ছে না। ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না ভালোভাবে। কিন্তু এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা কিছু কমতে পারে।

রোববার (১১ মে) চট্টগ্রামে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ছিল ৮২-৮৪ শতাংশ, যা স্বাভাবিক থাকে ৬০-৭০ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ৮ থেকে ১০ নটিক্যাল মাইল।
চট্টগ্রাম পতেঙ্গার আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সোমবার চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রামে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ঝরবে কয়েকটি অঞ্চলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com