বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মোদিকে ফাঁসাতে ষড়যন্ত্র করেছিলেন কংগ্রেস নেতা : গুজরাট পুলিশ

২০০২ সালের গুজরাট দাঙ্গার পর সাবেক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ করেছে গুজরাট রাজ্য পুলিশের বিশেষ তদন্ত দল।

পুলিশের বিশেষ তদন্ত দল বলছে, সাবেক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল মোদির বিরুদ্ধাচরণ করার জন্য অধিকারকর্মী তিস্তা শেতলভাদকে ৩০ লাখ রুপি দিয়েছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ও অভিযুক্তদের পরিবার।

উল্লেখ্য, আহমেদ প্যাটেল দুই বছর আগে মারা গেছেন।

আদালতে পুলিশ বলেছে, আহমেদ প্যাটেলের নির্দেশে গুজরাটে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তৎকালীন বিজেপি সরকারের পতন ঘটাতে ‘বৃহত্তর ষড়যন্ত্রের’ অংশ ছিলেন তিস্তা। নির্দোষ মানুষকে দাঙ্গার মামলায় জড়াতে তিনি বিরোধী দলের কাছ থেকে আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েছিলেন।

একজন সাক্ষীর কথিত জবানবন্দির বরাতে পুলিশের অভিযোগ, আহমেদ প্যাটেলের নির্দেশে ওই ষড়যন্ত্র করা হয়। দাঙ্গার পর তিনি তিস্তাকে ৩০ লাখ রুপি দেওয়ার ব্যবস্থা করে দেন। সেই সময় ক্ষমতায় থাকা বিশিষ্ট রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক করতেন তিস্তা। রাজ্যসভা আসনের লোভে বিজেপির জ্যেষ্ঠ নেতাদের গুজরাট দাঙ্গার মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করেন তিনি।

এই অভিযোগ প্রত্যাখ্যান করে কংগ্রেস বলছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রয়াত বিরোধী নেতারাও রক্ষা পাচ্ছেন না।

এদিকে বিজেপি দাবি করেছে, নরেন্দ্র মোদির বিরুদ্ধে ওই ষড়যন্ত্রের পেছনের কারিগর ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী স্বয়ং।

সূত্র : এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com