মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

টাইগাররা এখন ‘শাস্তি’ পাচ্ছে : ডমিঙ্গো

আবার সেই কাইল মেয়ার্সের কাছে নাকানি-চুবানি খেল বাংলাদেশ। চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে গতকাল শনিবার দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন মেয়ার্স। গত বছর এই মেয়ার্সই চট্টগ্রাম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বিপরীতে বাংলাদেশি ব্যাটারদের সেঞ্চুরি তো দূরের কথা, ব্যাট করাই যেন ভুলে গেছেন! এটাকে টাইগারদের জন্য ‘শাস্তি’ হিসেবে দেখছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা রাসেল ডমিঙ্গো বলেন, ‘আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার এখন ফর্ম ও ছন্দ খুঁজে ফিরছে। এই অবস্থা থেকে উত্তরণে একমাত্র উপায় লম্বা সময় ব্যাট করা। ৩০-৪০ রানের ইনিংস অনেক হচ্ছে, দু-একটা ফিফটিও হচ্ছে। কিন্তু মেয়ার্স যেমন ১২০ পেরিয়ে যাচ্ছে, তেমন বড় ইনিংস কেউ খেলতে পারছে না। কোনো দলের রান ২৩০ আর ৪০০ হওয়ার মধ্যে এখানেই মূল ব্যবধান। ‘

১২৬* রানে অপরাজিত মেয়ার্সকে দেখে শিক্ষা নিতে বলেন ডমিঙ্গো, ‘মেয়ার্সের মতো আমাদের কারো ১২০ রানের ইনিংস খেলতে হবে। গত বছর ওরা আমাদের বিপক্ষে চট্টগ্রামে ৪০০ রান তাড়া করেছিল। মেয়ার্স তখন ডাবল সেঞ্চুরি করেছে। আমাদের কেউ তেমন বড় ইনিংস খেলতে পারছে না। মেয়ার্সকে দেখে শিক্ষা নিতে হবে। টেস্ট ম্যাচ অনেক কঠিন। এ রকম ভালো ব্যাটিং না করতে পারলে ভালো দলগুলো আমাদের শাস্তি দেবে এবং সেই শাস্তিটাই এখন পেতে হচ্ছে। ‘

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com