রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

বড়ভাইকে কলেজে পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় নিরব চন্দ্র রায় (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত  হয়েছে। গতকাল (৫ জুন) শনিবার সকালে ঘটনার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু  হয়।

নিহত নিরব চন্দ্র রায় ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাও বাসিয়াদেবী মন্দির পাড়া গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিরব চন্দ্র রায় গতকাল (৫ জুন) শনিবার সকাল ৯ টায় তার বড়ভাই সৌরভ চন্দ্র রায়কে শহরে একটি কলেজে পৌছে দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বরুনাগাও রকেটের ভাটার কাছে পৌছলে একটি বালু বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে ট্রাক্টরের নীচে পড়ে গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সদর থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরের চালক ট্রাক্টর ফেলে পালিয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে রাখা হয়েছে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com