রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

রাজাপুরে সরকারী ঘর পাইয়ে দিবে বলে টাকা নেয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

ঝালকাঠির রাজাপুরে সরকারী বরাদ্দের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অহিদ শরীফের বিরুদ্ধে। সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌসী বেগম।

ফেরদৌসী বেগম বলেন, বারো বছর আগে স্বামী আমাকে ফেলে রেখে চলে গেলে শ্বশুরবাড়ি একই ইউনিয়নের কানুদাশকাঠী গ্রাম থেকে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি গালুয়ায় চলে আসি। বাবার দেওয়া একটুখানি জমিতে ছন ও বাঁশের বেড়া দিয়ে ঘর করে কোনভাবে বসবাস শুরু করি। তিন বছর আগে কাজের উদ্দেশ্যে গালুয়া বাজারে আসলে স্থানীয় আওয়ামী লীগ নেতা অহিদ শরীফের সঙ্গে দেখা হয়।

তখন অহিদ শরীফ বলেন, তোর তো ঘর নাই ‘আমাকে পাঁচ হাজার টাকা দিলে তোকে একটি পাঁচ লাখ টাকার সরকারি ঘর এনে দেব’। এরপর আমি ধার দেনা করে ছত্রিশ হাজার টাকা অহিদ শরীফকে পরিশোধ করি। তারপর আমাকে ঘর দেবে দেবে বলে ঘুরাতে থাকে।

ঘরের আশায় তিন বছর অপেক্ষা করে আমার পাওনা টাকা ফেরত চাইলে অহিদ শরীফ বলেন, ‘‘তোর টাকা ইউএনও টাকা খেয়ে বদলি হয়ে গেছে”এখন আমি দিবো কোথা থেকে।

ফেরদৌসী বেগম আরো বলেন, আমি নানা রোগে আক্রান্ত। টাকার জন্য আমার চিকিৎসা হচ্ছে না। এ ব্যাপারে আমি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

অহিদ শরীফ টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ফেরদৌসী বেগম আমাকে মধ্যে রেখে অন্য একজনকে ব্যবসার জন্য টাকা দিয়েছে। আমি ঘর দেওয়ার কথা বলে কারো কাছ থেকে কোনো টাকা নেই নাই।

এ ব্যপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর কাছে জানতে চাইলে লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বাীকার করে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com