বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে ১০ লক্ষ টাকা ব‍্যয়ে নির্মিত ভবন ২০ হাজার টাকায় নিলাম

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় প্রায় ১০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। এ রকম একটি ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলাম দেয়ায় এলাকায় চান্চল‍্য সৃষ্টি হয়েছে।

জানাগেছে, ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙ্গে পিডিপি-৪ এর আওতায় নতুন ভবনের দরপত্র আহ্ববান করা হয়। নতুন ভবন নির্মাণের জন্য প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি নিলামে বিক্রির সিন্ধান্ত গৃহিত হয়। সে মোতাবেক গতকাল (৩০মে) সোমবার  সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসে নিলাম ডাক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গোপনে অন্য একটি কক্ষে নিলামডাক অনুষ্ঠিত হয়। নিলাম ডাকে জনৈক সবুজ হাসান নামক এক ব্যক্তির কাছে মাত্র ২০ হাজার টাকায় বিলিডিংটি বিক্রি করা হয়।

এলাকাবাসীর অভিযোগ নিলাম ডাকের ব্যাপারে কোন মাইকিং কিংবা ঢোল পিঠানো হয়নি। তারা জানায় নগদ ৩ লক্ষ টাকায় বিল্ডিং টি কেনার লোক থাকলেও সিন্ডিকেটের মাধ্যমে এতো কমমূল্যে বিল্ডিংটি বিক্রি করা হয়েছে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং নিলাম কমিটির সদস্যা মোছাঃ উম্মেহানী জানান, কত টাকায় নিলাম দেয়া হয়েছে তা তিনি জানেন না। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, স্টিমেট অনুযায়ী আমরা সরকারী মূল্যের চেয়ে বেশী মূল্যে বিক্রি করেছি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, প্রাক্কলন তৈরীর সময় প্রাপ্ত মালামালের মূল্য ধরা হয়েছে ৯৫,০২১ টাকা এবং মালামাল ভাঙ্গার(অপসারন) খরচ ধরা হয়েছে ৭৯০০৫ টাকা। সে মোতাবেক নিলাম বিক্রির সরকারী মূল্য ধরা ছিলো ১৬,০১৬ টাকা। এ রকম একটি বিল্ডিং মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করা হলো কিভাবে এ প্রশ্নের জবাবে জানান, প্রাক্কলন অনুযায়ী যা হয় তাই বিক্রি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ নিলামডাককারী চক্রটি মোটা অংকের উৎকোচের বিনিময়ে প্রকৌশল বিভাগ থেকে এরকম ষ্টিমেট তৈরী করেছে । এঘটনায় এলাকায় চান্চল্যের সৃষ্টি হয়েছে।এলাকাবাসি খোব জানিয়ে পূণ নিলামের দাবী করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com