শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬

ইফতারে পাতে রাখুন কুমড়ানি

ইফতারে ভাজাপোড়া না থাকলে কি চলে! তবে বেগুনের যে দাম তাতে অনেকেই বেগুনি তৈরি করে খেতে পারছেন না। সর্বশেষ বাজারদর অনুযায়ী বেগুনের দাম কেজিপ্রতি ৮০-১০০ টাকার মধ্যে।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরির পরামর্শ দিয়েছেন।চাইলে বেগুনের পরিবর্তে আপনিও মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করতে পারেন মজাদার কুমড়ানি। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. ‏কুমড়া পরিমাণমতো (পাতলা স্লাইস)
২. ‏বেসন ১ কাপ
৩. ‏চালের গুঁড়া ১ টেবিল চামচ
৪. ‏কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
৫. ‏লবণ পরিমাণমতো
৬. ‏আদা বাটা আধা চা চামচ
৭. ‏রসুন বাটা আধা চা চামচ
৮. ‏ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ
৯. ‏ভাজা ধনিয়া গুঁড়া আধা চা চামচ
১০. শুকনো মরিচের গুঁড়া ১ চা চামচ ও
১১. তেল।‏

পদ্ধতি

প্রথমে কুমড়ার একিটি লম্বা টুকরো করে নিন। তারপর তা ধুয়ে পাতলা স্লাইস করে কেটে নিন। খুব বেশি মোটা স্লাইস করবেন না। তাহলে ভালো সেদ্ধ হবে না। আর ভাজার সময়ও বেশি তেল শুষে নেবে।

এবার কুমড়ানির ব্যাটার তৈরির জন্য একটি পাত্রে বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, লবণ, আদা- রসুন বাটা, টালা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া ও তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

এবার একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবেন না। এই মিশ্রণ অন্তত ১০-১৫ মিনিট রেখে দিন ঢেকে।

এবার কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে গরম হতে দিন। তেল ভালোমতো গরম হয়ে গেলে একটা করে কুমড়ার স্লাইস নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিন।

৩-৪টি স্লাইস একসঙ্গে ভাঁজতে পারেন। কিছুক্ষণের মধ্যেই কুমড়ানি যখন ফুলে উঠবে, তখনই চামচ দিয়ে একটু একটু করে গরম তেল নিয়ে কুমড়ানির উপরে ঢেলে দিতে হবে। এতে করে সেগুলো আরও ফুলে উঠবে।

এবার এক পিঠ উল্টিয়ে অপর পিঠ মৃদু আঁচে ভেজে নিন। মচমচে করতে অল্প আঁচে একটু বেশি সময় নিয়ে লালচে করে কুমড়ানি ভেজে নিন।

ভাজা হয়ে গেলে তুলে উপর থেকে হালকা মরিচ গুঁড়া ও বিট লবণের গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। ইফতারে বেগুনির পরিবর্তে রাখতে পারেন সুস্বাদু কুমড়ানি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com