মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মৌলভীবাজারে তামিম হত্যার মূল আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার চট্টগ্রামে ঈদের আগে চড়া গরুর ও মুরগি মাংসের বাজার শ্রীমঙ্গলে জমি দখলের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত চক্রের সন্ধান, স্টেশন রোডে দেশীয় অস্ত্রসহ আটক ৬ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র নওগাঁর মহাদেবপুর ১০ নং ভীমপুর ইউনিয়নের চকগৌরী বাজারে গাঁজসহ ১ জন আটক সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র লামায় সরই বিট কমকর্তা করিমের যোগসাজশে অবৈধ কাঠ পাচারের হিড়িক

১৪ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

নিয়ম ভঙ্গের অভিযোগে বিভিন্ন সময় অ্যাকাউন্ট নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয়তার শীর্ষে থাকা সাইটটি এবার ১৪ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। এর আগে ২০২১ সালের নভেম্বরে ২২ লাখের বেশি ভারতীয় অ্যাকাউন্ট বন্ধ করেছিল মেটার সাইটটি।

বিভিন্ন মহল থেকে পাওয়া একাধিক অভিযোগ, একাধিক নিয়ম বিরুদ্ধ ঘটনা, নিজস্ব কিছু পদ্ধতি মেনে বিচার করে এই বিপুল সংখ্যায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করেছে সংস্থাটি। ফেব্রুয়ারি মাসে মোট ৩৩৫টি নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল হোয়্যাটসঅ্যাপের কাছে।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের এই ইউজার সেফটি রিপোর্ট তৈরি করা হয় ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ও অভিযোগের প্রেক্ষিতে নেওয়া ব্যবস্থার প্রেক্ষিতে। হোয়টাসঅ্যাপে অশ্লীলতা, আক্রমণ রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে যে যথেষ্ট ওয়াকিবহাল, সেটি এই কথায় প্রমাণিত হয়।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রায় সব অভিযোগেরই যথাসময়ে উত্তর দিয়েছেন। সেসব অভিযোগ বিচার করেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কিছু অভিযোগ ছিল যেগুলো আগেই লিপিবদ্ধ করছিল তারা। কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কারণ ছাড়া ব্যান করা হয় না। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সাধারণত হোয়াটসঅ্যাপে কোনো ভারতীয় অ্যাকাউন্ট চিহ্নিত করা হয় সেই অ্যাকাউন্টের নম্বরের আগে +৯১ আছে কি না সেটা দেখে নিয়ে। সেই হিসাবেই ভারতীয় অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com