বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয়

ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে কোয়ার্টারে বার্সেলোনা

তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের ঘরের মাঠ যেকোনো দলের জন্য এক ভয়ংকর অভিজ্ঞতা। ম্যাচের আগে কিংবা ম্যাচ চলাকালীন মাঠে রীতিমতো ভৌতিক পরিবেশ সৃষ্টি করে রাখেন গ্যালাতাসারাই দর্শকরা। এর মধ্য থেকেই জিতে আসতে হয় সফরকারী দলগুলোকে। যা এবার করে দেখালো বার্সেলোনা।

গতকাল (১৭ মার্চ) বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠ থেকে ২-১ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। দুই লেগ মিলে ২-১ গোলে অগ্রগামিতায় কোয়ার্টারের টিকিট পেয়েছে তারা। বার্সার মাঠে প্রথম লেগের ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র।

গ্যালাতাসারাইয়ের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলেছে বার্সেলোনা। পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল রেখে গোলের জন্য ১৯টি শট করে তারা। যার মধ্যে ৪টি ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে ৯টি শট করে ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে স্বাগতিক ক্লাবটি।

অবশ্য প্রথম গোলটি করে স্বাগতিকরাই। ম্যাচের ২৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মার্কাও নসিমেন্তো টেক্সেইরা। তবে সমতা ফেরাতে সময় নেয়নি বার্সেলোনা। গোল হজমের ৯ মিনিটের মধ্যেই দলের পক্ষে প্রথম গোলটি করেন বার্সেলোনার ওয়ান্ডার বয় পেদ্রি রদ্রিগেজ।

পরে দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৪ মিনিটের মধ্যেই পিয়েরে এমেরিক আবেমেয়াং গোল করে দলকে এগিয়ে দেন। ডি-বক্সের বাইরে থেকে প্রথম শট নেন সার্জিও বুসকেটস, ফিরিয়ে দেন গোলরক্ষক। প্রতিহত হয় পেদ্রির প্রচেষ্টাও। তবে ডি ইয়ংয়ের কাছ থেকে বল পেয়ে আবেমেয়াং খুঁজে নেন জালের ঠিকানা। যা নিশ্চিত করে বার্সার জয়।

আজ (১৮ মার্চ) শুক্রবার সন্ধ্যায় হবে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। বার্সেলোনা ছাড়াও শেষ আটে ওঠা অন্য দলগুলো হলো আটলান্টা, রেঞ্জার্স, ব্রাগা, ফ্রাংকফুট, ওয়েস্ট হ্যাম ও অলিম্পিক লিওন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com