বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বড়লেখায় ৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে বহিস্কৃত যুবদল নেতা ও ছাত্রলীগ সম্পাদক সহ তিনজন আটক নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজা ফাতেমার মর্মান্তিক মৃত্যু বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা নওগাঁর চকগোবিন্দ গ্রামের আওয়ামী লীগের নেতা অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার শ্রীবরদীতে মৃত নবজাতকের জানাজা ও দাফনে এগিয়ে এলেন দুই নেতা মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা অপহরণ মামলায় ছেলেকে জেল খাটানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি পিতার

রাজশাহীতে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রাজশাহীতে মা'আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে ডিজিটাল আসক্তি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাজশাহীতে মা'আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে আয়োজিত সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা।

 

রাজশাহী ব্যুরো চীফ:

রাজশাহীতে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে ‘ডিজিটাল আসক্তি: ইসলামের আলোকে প্রতিকার’ শীর্ষক সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভিক্টোরিয়া কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও গতিশীল করেছে। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ভূমিকা রয়েছে। তবে এর নেতিবাচক দিকগুলো সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে। ডিজিটাল প্রযুক্তির সুফল সচেতনভাবে গ্রহণ করতে হবে এবং ক্ষতিকর দিকগুলো পরিহার করতে হবে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তাঁর গৃহীত উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মহানগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন-বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার মুফাসসির হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ মোঃ আবুল কাশেম।

এ সময় মা’আরিফুল কুরআন একাডেমীর চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলাম,রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সারোয়ার পারভেজ রকি,১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মোস্তাকিন পিংকু, যুবনেতা আবির হোসেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com