সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা নওগাঁর চকগোবিন্দ গ্রামের আওয়ামী লীগের নেতা অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার শ্রীবরদীতে মৃত নবজাতকের জানাজা ও দাফনে এগিয়ে এলেন দুই নেতা মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা অপহরণ মামলায় ছেলেকে জেল খাটানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি পিতার সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত উচ্চশিক্ষার স্বপ্ন অধরা রেখেই কানাডা থেকে ফিরছে লাবিবের নিথর দেহ শ্রীমঙ্গলের খেজুরীছড়া চা-বাগানের শ্রমিক অসন্তোষ নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে চাঁদাবাজির শিকার ক্ষতিগ্রস্ত তিন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে জামায়াত চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জন গ্রেফতার, কিশোর গ্যাংয়ের ৫২৪ সদস্য আটক

নওগাঁর চকগোবিন্দ গ্রামের আওয়ামী লীগের নেতা অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন এলাকা থেকে মোঃ মোশাররফ হোসেন শান্ত (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোশাররফ হোসেন শান্ত নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মোঃ আক্কাস সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের একটি সাজা এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

নওগাঁ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com