সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা নওগাঁর চকগোবিন্দ গ্রামের আওয়ামী লীগের নেতা অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার শ্রীবরদীতে মৃত নবজাতকের জানাজা ও দাফনে এগিয়ে এলেন দুই নেতা মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা অপহরণ মামলায় ছেলেকে জেল খাটানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি পিতার সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত উচ্চশিক্ষার স্বপ্ন অধরা রেখেই কানাডা থেকে ফিরছে লাবিবের নিথর দেহ শ্রীমঙ্গলের খেজুরীছড়া চা-বাগানের শ্রমিক অসন্তোষ নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে চাঁদাবাজির শিকার ক্ষতিগ্রস্ত তিন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে জামায়াত চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭ জন গ্রেফতার, কিশোর গ্যাংয়ের ৫২৪ সদস্য আটক

মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ নভেম্বর) শহরের পুরাতন হাসপাতাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি ও সিরাজুম মুনিরা হোসাইনী।

অভিযানকালে একটি দোকানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি এবং দোকানে সিগারেটের বিজ্ঞাপনসংবলিত ব্যানার প্রদর্শনের বিষয়টি নজরে আসে। এসব অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ধারায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া আইনের ৬খ ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্ধারিত স্থানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ রয়েছে।

অভিযানকালে ব্যবসায়ীদের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার বন্ধ রাখা, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি থেকে বিরত থাকা এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com