সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন এমন এক নারীর মৃত সন্তান জন্মের পর নবজাতকের জানাজা ও দাফনের ব্যবস্থা করেন স্থানীয় দুই রাজনৈতিক নেতা। মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন যুবদল নেতা ইকলাছুর রহমান লিটন ও শ্রমিকদল নেতা ফজলুল করিম লাকি।
স্থানীয় সূত্রে জানা যায়, নবজাতকের মৃত্যুর পর জানাজা ও দাফন নিয়ে বিপাকে পড়েন ওই নারী। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ান শ্রীবরদীর এই দুই নেতা। তাঁরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে নবজাতকের জানাজা ও দাফন সম্পন্ন করেন।
তাঁদের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংকটময় মুহূর্তে অসহায় ওই নারীর পাশে দাঁড়িয়ে মৃত নবজাতকের শেষকৃত্য সম্পন্ন করায় দুই নেতার প্রশংসা করেন তাঁরা।
স্থানীয়দের মতে, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। তাঁদের এ উদ্যোগ শ্রীবরদীতে সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধের দৃষ্টান্ত হয়ে থাকবে।