বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বড়লেখায় ৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে বহিস্কৃত যুবদল নেতা ও ছাত্রলীগ সম্পাদক সহ তিনজন আটক নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজা ফাতেমার মর্মান্তিক মৃত্যু বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা নওগাঁর চকগোবিন্দ গ্রামের আওয়ামী লীগের নেতা অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার শ্রীবরদীতে মৃত নবজাতকের জানাজা ও দাফনে এগিয়ে এলেন দুই নেতা মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা অপহরণ মামলায় ছেলেকে জেল খাটানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি পিতার

নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে বহিস্কৃত যুবদল নেতা ও ছাত্রলীগ সম্পাদক সহ তিনজন আটক

নওগাঁর মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ছাত্রলীগ সম্পাদক ও বহিষ্কৃত যুবদল নেতাসহ তিনজন আটক নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক তিনজন।

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে সাবেক যুবদল নেতার বয়লারে মাদক সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক করেছে পুলিশ।
মোবাইল কোর্টে আটককৃতদের কারাদণ্ড সহ জরিমানা করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলা শহরের মধ্য বাজার এলাকার প্রদীপ কুমার দেব (রজ্জুর) ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব (৩০),উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের বিএনপি নেতা মৃত আবুল কালাম এর ছেলে উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিন (৩৮) এবং ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন (৬০)।
জানা গেছে,

১৫ নভেম্বর রোববার গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে থানার এসআই শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের মাদক সেবন অবস্থায় ওইস্থান থেকে আটক করে। ১৬ নভেম্বর সোমবার বেলা ১০ টার দিকে পুলিশ তাদের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ এর কার্যালয়ে হাজির করেন।

এসময় মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আটককৃত ওই ৩ জনের প্রত্যেককে ১১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন।

এদিকে পুলিশ জানান, ছাত্রলীগ নেতা তনু কুমার দেবকে চলতি বছরের ১৬ জুন মাসের একটি নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে। অপর দিকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জরিত থাকার অভিযোগে ২০২১ সালে উপজেলা যুবদলের সদস্য পদ থেকে রুহুল আমিনকে বহিষ্কাার করা হয় বলে সংগঠনটির স্থানীয় নেতারা জানান। সংশ্লিষ্ট সুত্র জানান, দন্ডপ্রাপ্ত ওই তিন জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com