বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

চট্টগ্রামে সাবেক ব্যাংক কর্মকর্তার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু, অস্ত্রের উৎস খতিয়ে দেখছে পুলিশ

 

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় নিজ মাথায় পিস্তল দিয়ে গুলি করে শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার কাছে আগ্নেয়াস্ত্রটি কীভাবে এলো এবং অস্ত্রটির বৈধতা ছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহিদ হোসেন হাজীপাড়ার ইমাম হোসেনের বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত ইকবাল হোসেন এবং মা মমতাজ বেগম।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, শনিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় শাহিদকে চমেক হাসপাতালে আনা হয়। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ডবলমুরিং থানার হাজীপাড়ায় ইমাম হোসেনের বাড়ির ড্রয়িংরুমে তিনি নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী শারমিন জানান, সকালে বাসার ড্রয়িংরুমে শাহিদ নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন। অস্ত্রটি তার কাছে ছিল—এ বিষয়টি তিনি আগে জানতেন না। পিস্তলটির কোনো বৈধ লাইসেন্স ছিল কি না, সেটিও তার জানা নেই।

তিনি জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শাহিদ নিজেই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরি থেকে পদত্যাগ করেন। সর্বশেষ তিনি ব্যাংকটির হাটহাজারী শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। চাকরি ছাড়ার পর থেকে তিনি বেকার ছিলেন।

শারমিন আরও জানান, এর আগেও শাহিদ আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। পারিবারিক বিভিন্ন সমস্যার পাশাপাশি অর্থনৈতিক চাপও ছিল তার ওপর।

তিনি বলেন, ব্যবসা করার কথা বলে শাহিদ বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছিলেন। তার ঋণও ছিল এবং বিভিন্ন ব্যক্তির কাছে তার পাওনাও ছিল। তবে মোট কত টাকা ঋণ ছিল, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শাহিদ নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, শাহিদের কাছে পিস্তলটি কীভাবে এলো এবং অস্ত্রটির বৈধতা ছিল কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। প্রায় এক বছর আগে ব্যাংকের চাকরি ছাড়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

ঘটনার প্রকৃত কারণ এবং আগ্নেয়াস্ত্রটির উৎস সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com