বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ

মৌলভীবাজার প্রতিনিধি:

একটি খাতা, একটি কলম কিংবা একটি পেন্সিল। কারও কাছে খুব সাধারণ কিছু হলেও সুবিধাবঞ্চিত শিশুদের কাছে এগুলোই হতে পারে নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা। আর সেই স্বপ্নের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে চলছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

আজ দুপুরে শ্রীমঙ্গল রেল স্টেশনে সংগঠনটির মৌলভীবাজার শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনের মূল শক্তি ছিল শিক্ষার্থীদের সঞ্চিত “টিফিনের টাকা”।

বেলা ১২টায় কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন তাসীন, সহ-সভাপতি জুহায়ের আহমেদ জিয়াদ, সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ঈ সাদী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিৎ রায়, ক্রীড়া সম্পাদক হোসেন আহমেদ সোহান এবং সদস্য সৌপ্তিক বড়ুয়া।

কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। কেউ নতুন খাতা হাতে নিয়ে উচ্ছ্বসিত, কেউবা নতুন কলম পেয়ে মনের আনন্দে হাসছিল। ছোট ছোট এসব উপহার যেন তাদের কাছে হয়ে উঠেছিল বড় প্রাপ্তি।

কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, “আমাদের সংগঠনের সদস্যরা সবাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৫ বছর ধরে সারাদেশে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা উপকরণ উপহার দিয়ে আসছি। পথশিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের স্কুলমুখী করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে আগামী দিনগুলোতেও লাল সবুজ উন্নয়ন সংঘ টিফিনের টাকায় মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।”

স্বেচ্ছাসেবী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com