বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

চা বাগানের ভোটে বিজয়ী হতে চান স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার- ৪ আসনে জয় পরাজয় নিশ্চিত হবে চা বাগানের ভোটে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রার্থীরা বেশির ভাগ সময় দিচ্ছেন চা বাগানে, চা বাগানে। আর প্রচারণার শেষ মুহুর্তে চা বাগানের সেকশনে সেকশনে চলে যাচ্ছেন প্রার্থীরা।

শনিবার থেকে চা বাগান ছাড়ছেন না বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শ্রীমঙ্গল পৌরসভার সাবেক পাঁচবারের মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো: মহসিন মিয়া মধু (ফুটবল) ও তার স্বজনরা। প্রচারনার জন্য লন্ডন থেকে ছুটে এসেছেন তার সন্তানসহ ভাইয়ের সন্তানেরা।

মহসিন মিয়া জানান, তিনি যে কারনে বিজয়ী হবেন সেটা মূলত উন্নয়ন। তিনি জানান, শ্রীমঙ্গল পৌরসভা ছাড়া এ উপজেলায় তেমন কোন উন্নয়নের ছোয়া লাগেনি। তিনি ৫ বারের পৌর পিতা ছিলেন। তার উন্নয়ন পৌরসভার ভিতরেই করতে হয়েছে।এবার যদি জনগনের রায় পান তাহলে শ্রীমঙ্গল- কমলগঞ্জ দুই উপজেলার উন্নয়ন করবেন।বিশেষ করে চা বাগান এলাকায় শ্রমিকদের ভাগ্য উন্নয়নে করণীয় পদক্ষেপ থেকে তিনি পিছ্পা হবেন না।

এছাড়াও এই দুই উপজেলার পর্যটন শিল্পের উন্নয়ন, শ্রীমঙ্গল- কমলগঞ্জে বাস টার্মিনাল, স্টেডিয়াম, একটি স্পেশালাইড হাসপাতাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নসহ বেকার সমস্যা সমাধানে অগ্রনী ভূমিকা রাখবেন। তিনি জানান, ইতোমধ্যে তিনি বিস্কুট ফ্যাক্টরী, চা বাগান, ময়দার মিল, ইটভাটাসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ৫ হাজারেরও অধিক লোক নিয়োগ দিয়েছেন। ভবিষ্যতেও তা দ্বিগুণ করার তার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন শ্রীমঙ্গলে তার জন্ম এখানে তিনি বড় হয়েছেন। এ এলাকার প্রতি তার হৃদয়ের টান রয়েছে। তাই এই এলাকার উন্নয়নের জন্য তার কাছে কাউকে আসতে হবে না। নিজের টানেই তা করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com