বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রাশিয়াকে একঘরে করতে শত্রু ভেনেজুয়েলাকে চায় যুক্তরাষ্ট্র

২০১৮ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এমন অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এর জের ধরে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।

এছাড়াও মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞাও দেয়। এ কারণে ২০১৯ সাল থেকে দেশটির প্রধান রপ্তানি পণ্য অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধ হয়ে যায়।

তবে এবার সেই মাদুরোকে পাশে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনে সামরিক অভিযানের ঘটনায় রাশিয়াকে একঘরে করতে এবং জ্বালানির বিকল্প উৎসের জন্য ভেনেজুয়েলার সহযোগিতা প্রয়োজন যুক্তরাষ্ট্রের।

এরই প্রেক্ষিতে গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা।নিউইয়র্ক টাইমস জানায়, ইউক্রেন হামলার ঘটনায় রাশিয়াকে একঘরে করতে ভেনেজুয়েলাকে পাশে চায় যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় জ্বালানির বিকল্প উৎসের খোঁজে ভেনেজুয়েলা সফরে গেছেন মার্কিন কর্মকর্তারা।এর আগে গত শুক্রবার হোয়াইট হাউস জানায়, রাশিয়া থেকে কীভাবে তেল আমদানি কমানো যায়, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com