বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

হাটহাজারী থানা পুলিশের বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি

মো সেলিম উদ্দিন খাঁন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে হাটহাজারী থানাধীন একটি মন্দিরের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পোড়ানো হয়েছে। বিষয়টি জানামাত্রই হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং হাটহাজারী থানার অফিসার ইনচার্জ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ভিডিওটির সাথে বাস্তবের কোনো মিল নেই। সরেজমিন তদন্তে পাওয়া তথ্যঃ-দাবিকৃত মন্দিরের মেঝেতে কোনো টাইলস নেই, অথচ ভিডিওতে টাইলস দেখা যায়। শুধুমাত্র দ্বিতীয় তলার একটি ছোট কক্ষে ভিন্ন ধরনের কিছু টাইলস আছে, যা ভিডিওর টাইলসের সাথে মিল নয়। ভিডিওতে দুর্গাপ্রতিমা দেখা গেলেও উক্ত মন্দিরে এখনও দুর্গাপূজার কোনো প্রতিমা স্থাপন করা হয়নি। শুধু একটি স্থায়ী কালী প্রতিমা রয়েছে, যা ভিডিওর অস্থায়ী প্রতিমার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। অনুসন্ধানে আরও জানা যায়, হাটহাজারী থানার অধীন এলাকায় এমন কোনো মন্দিরই নেই, যেটি ভিডিওর সাথে মিলে যায়।অতএব, ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত। সকলকে অনুরোধ করা হচ্ছে—কোনো ধরনের গুজবে কান না দেওয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার জন্য। চট্টগ্রাম জেলা পুলিশ সাইবার জগৎ ও মাঠ পর্যায়ে সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com