বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

আরএমপির ট্রাফিক অফিস পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার

 

জি.আর.রওনক,রাজশাহী:
রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় আরএমপির ট্রাফিক বিভাগের কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানান জনাব মো: নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), আরএমপি, রাজশাহী।

এসময় জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মহোদয় ট্রাফিক অফিসের বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও অফিসের সার্বিক পরিবেশ এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। এই তিনি ট্রাফিক পুলিশ সদস্যদের মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে যথাযথভাবে চেকপোস্ট পরিচালনা, ট্রাফিক আইন বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পুলিশ কমিশনার মহোদয় ট্রাফিক সদস্যদের পোশাক পরিধানে ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের প্রতি ভদ্রতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন, মহানগরীর প্রতিটি সড়ক যানজটমুক্ত রাখতে হবে এবং জনস্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে, যাতে কেউ হয়রানির শিকার না হন। এ বিষয়ে ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার মহোদয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com