রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন বদলগাছীতে পেট্রোল ছুড়ে পাখিকে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১ উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের গণসংযোগ ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও বিচারের দাবি শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

বদলগাছীতে পেট্রোল ছুড়ে পাখিকে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

নওগাঁর বদলগাছীতে পাখি (৩৮) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আহত অবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে এ ঘটনা ঘটে।

আহত পাখি কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের মৃত আঙ্গুর হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছী হাটের দিন হওয়ায় কাঁচামাল কেনা ও লোড করার জন্য পাখি হাটে যান। দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে রবিউল (৪০) ছিলেন।

বদলগাছী ব্রিজের কাছে পৌঁছালে এস এম আসাদুজ্জামান টুটুল (৫০) বাড়ি যাওয়ার কথা বলে তাদের মোটরসাইকেলে ওঠেন। পরে পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে পৌঁছালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়।

তারা মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়ার সময় টুটুলের কাছে থাকা একটি বোতল থেকে পেট্রোলে আগুন ধরিয়ে পাখিকে লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে পাখির শরীরে আগুন ধরে যায়।

পরে আগুন নেভাতে পাখি পাশের একটি পুকুরে লাফ দেন। তার সঙ্গে থাকা রবিউলের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত টুটুলকে ধাওয়া করে কেশাইল এলাকায় আটক করেন। এ সময় তিনি স্থানীয়দের মারধরের শিকার হন বলে জানা গেছে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই ২০২৬ মাদকসহ গ্রেপ্তার হয়ে টুটুল জেলহাজতে যান। এ ঘটনায় বদলগাছী থানায় একটি মামলা হয়েছে, যার নম্বর ২২। পরে তিনি জামিনে মুক্তি পান বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের দাবি, ওই মাদক মামলার ঘটনায় সাক্ষী ও কয়েকজন স্থানীয় ব্যক্তির ওপর টুটুল ক্ষুব্ধ ছিলেন। এ বিরোধের জেরেই পাখির ওপর হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আমিন বলেন, ঘটনায় জড়িত এস এম আসাদুজ্জামান টুটুলকে কেশাইল এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে হামলার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com