রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

পদ্মা-যমুনা নদীতে চলাচলকারী বাল্কহেড থেকে চাঁদাবাজিকালে ৫জন গ্রেপ্তার

ফয়সাল আহমেদ, রাজবাড়ী:

পদ্মা-যমুনা নদীতে চলাচলকারী বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজি কালে ৫ জনকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

সোমবার বিকেলে দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আঃ রহমানের ছেলে মো. রাসেল মিয়া (২৪), গোলাম ইয়াসিনের ছেলে রফিকুল ইসলাম (২২), রুরু বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৫), আব্দুল করিম শেখের ছেলে মো. বাদশা শেখ (২০) ও সহিদুল্লাহ সিকদারের ছেলে মো. রবিউল সিকদার (৩৫)। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

এ বিষয়টি নিশ্চিত করেন, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইমরান হোসেন তুহিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে এস আই মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে এএসআই এনামুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে
সিরাজগঞ্জের বালু মহাল থেকে বৈধ ভাবে বালু ক্রয় করে আনা বাল্বহেড জাহাজে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে চাঁদাবাজীতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, নৌকায় থাকা দুইটি হাসুয়া উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com