সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

মাগুরায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। সোমবার (২৮ অক্টোবর ) সকালে মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ খোকন মিয়ার বিরুদ্ধে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউপি সদস্য মোঃ রফিক সিকদার চেয়ারম্যান খোকন মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র -জনতার বিরুদ্ধে অবস্থান, হত্যা মামলার আসামি এবং দীর্ঘ দিন যাবত পরিষদে অনুপস্থিত হওয়ায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার অভিযোগ করেন। এ কারনে তিনি চেয়ারম্যান খোকন মিয়ার অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান।

দীঘা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হান্নান সিকদার বলেন ,আমরা বর্তমান সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র -জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া দুর্নীতিবাজ চেয়ারম্যান খোকন মিয়াকে বহিষ্কার ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিস শিকদার ,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল মোল্লা ,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কায়মুল শেখ সহ অন্যান্যরা।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান মোঃ খোকন মিয়া,আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় নানান অনিয়ম ও দূর্নীতির সাথে যুক্ত ছিলেন। গরিবের চাল আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম আর অনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন কিন্তু ক্ষমতাসীন হওয়ায় বিভিন্ন সময় পার পেয়ে গেছেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন দীঘা ইউনিয়নের ১,২,৩ মহিলা ইউপি সদস্য মোছাঃ লিপিয়া বেগম ৪,৫,৬ নং ওয়ার্ডের জুলেখা বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত সাধারণ মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com