মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

জাপানে ক্ষত সারার আগেই ফের ৬ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্কঃ

বছরের প্রথমদিন আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে দুই শতাধিক প্রাণহানির এক সপ্তাহ যেতে না যেতেই আবারও বড় ভূমিকম্পে কাঁপলো জাপান। বুধবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৯ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন।

সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয়। তবে এর জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, গত ১ জানুয়ারি ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে উপকূলের যে এলাকা বিধ্বস্ত হয়েছিল, এদিন সেই একই এলাকাতে আবারও ভূমিকম্প হয়েছে।

আগের ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ২০০ ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।

জাপানের লোকজন যখন আনন্দ-উৎসবে ইংরেজি নববর্ষ উদযাপন করছিলেন, ঠিক তখনই দেশটির মধ্যাঞ্চলীয় দ্বীপ হোনশুতে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এতে ধসে পড়ে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট।

সেই ঘটনার আটদিন পরে এখনো হাজার হাজার উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ পরিষ্কারে কঠোর পরিশ্রম করছেন। ভূমিকম্পে প্রধান সড়কগুলো ভেঙেচুরে যাওয়ায় দ্বীপে আটকা পড়েছেন প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা।

ইশিকাওয়া আঞ্চলিক কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, ১ জানুয়ারির ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে। একদিন আগেও এই সংখ্যাটি ছিল ১৮০ জন। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা ১২০ জন থেকে কমিয়ে ১০২ জন বলা হয়েছে।

বছরের প্রথম দিন ভয়াবহ ভূমিকম্পের পর থেকে মধ্য জাপানে এ পর্যন্ত ১ হাজার ২০০টির বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com