মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

‘বাফুফের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল’

বিশেষ সংবাদদাতা:

নাম পরিবর্তন করে কয়েকজন ফুটবলারকে দুই ক্লাবে খেলিয়ে বিতর্ক জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। এই জালিয়াতিতে সহযোগিতা করেছিলেন প্রতিষ্ঠানের দুইজন ফুটবল কোচ।

বাফুফের এই জালিয়াতি ধরে খেলোয়াড়, কোচ ও প্রতিষ্ঠান বিকেএসপিকে শাস্তি দিয়েছিল। বিকেএসপিকে বাফুফে আয়েজিত যে কোনো ফুটবল প্রতিযোগিতা থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করেছিল। বিকেএসপি আপীল করলে বাফুফের আপীল কমিটি তাদেরকে শাস্তি থেকে মুক্তি দিয়েছে।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই বিতর্কিত ঘটনা নিয়ে আজ (বৃহস্পতিবার) বিকেএসপি সংবাদ সম্মেলন আয়োজন করেছিল। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। ঘটে যাওয়া ঘটনাকে বিকেএসপি ও বাফুফের মধ্যে ভুল বোঝাবুঝি উল্লেখ করেছেন তিনি।

বিকেএসপির মহাপরিচালক বলেছেন, ‘বিকেএসপি ও বাফুফের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ধরণের ঘটনার সৃষ্টি হয়েছিল। বিকেএসপির আপীলের মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’

বিকেএসপির খেলোয়াড়দের আগামীতে বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানে প্রেরণ করলে সেখানে আরো সতর্কতা অবলম্বনের বিষয়ে গুরুত্ব দিয়ে বিকেএসপির প্রধান ব্যক্তি বলেন, ‘আগামীতে বিকেএসপির খেলোয়াড়রা যাতে আরো স্বচ্ছ্বতা বজায় রেখে ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতাগুলোয় অংশ নিতে পারে সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে।’

বাফুফের আপীল কমিটি বিকেএসপির শাস্তি প্রত্যাহার করে নিলেও প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মহাপরিচালক বলেছেন, ‘উক্ত ঘটনায় আমাদের আভ্যন্তরীন তদন্ত চলমান রয়েছে। তদন্তে কেউ দোষী প্রমান হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com