রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

ভূমিকম্পে কেঁপে উঠলো আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক:

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কম্পন অনুভূত হয়েছে জানায় সংস্থাটি।

তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের পাওয়া যায়নি। এনসিএসের এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটি থেকে ৬৯ কিলোমিটার গভীরে। অপরদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-কে (জিএফজেড) উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

চলতি বছরে এ নিয়ে তৃতীয় বার কেঁপে উঠলো আন্দামান-নিকোবর। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে রিখটার স্কেলে ৪.৯ তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্চ মাসেও নিকোবর অঞ্চলে রিখটার স্কেলে ৫ তীব্রতার একটি কম্পন অনুভূত হয়।

গত বছরের জুলাই মাসেই ২৪ ঘণ্টার ব্যবধানে ২২ বার কেঁপে উঠেছিল আন্দামানের মাটি। প্রথম কম্পন অনুভূত হয়েছিল ৪ জুলাই ৫টা ৪২ মিনিটে। তারপর ৫ জুলাই সকাল পর্যন্ত আরও ২১ বার কেঁপে উঠেছিল আন্দামান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com