শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স

কোয়ার্টার ফাইনালেই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল কোন দুই দল খেলবে ফাইনালে। তাও শঙ্কা ছিল ক্রোয়েশিয়াকে নিয়ে। কিন্তু প্রথম সেমিফাইনালে মেসি ম্যাজিকে ক্রোয়েশিয়ান বাধা ডিঙ্গিয়ে ফাইনালে নাম লিখে ফেলে আর্জেন্টিনা।

মরক্কোকে নিয়ে খুব একটা শঙ্কা ছিল না ফ্রান্সের। ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছে তারা। স্বপ্নপূরণ আগেই হয়ে গেছে। বাকিটা ছিল শুধু বোনাস। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার চেষ্টা তাদের ছিল। তবে ফ্রান্সকে বিপদে ফেলার মতো সেটা যথেষ্ট ছিল না।

তবুও মরক্কো হিসেবে সেমিফাইনালটা একেবারে পানসে হয়ে যায়নি। অসাধারণ লড়াই করেছে মরক্কানরা। প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। কিন্তু শেষ মুহূর্তের ফিনিশিংটা তাদের হয়নি। মূলত ফ্রান্সের সলিড ডিফেন্সের কারণেই অসংখ্য সুযোগ, বিশেষ করে দ্বিতীয়ার্ধে তৈরি করেও গোল আদায় করতে পারেনি মরক্কো।

উল্টো থিও হার্নান্দেজ এবং র‌্যান্ডাল কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো ফ্রান্স।আগেই বিশ্বকাপের ফাইনালে উঠে বসে আছে মেসির আর্জেন্টিনা। এবার ফাইনালে উঠলো এমবাপের ফ্রান্স। পিএসজিতে খেরা দুই সতীর্থের মধ্যেই হবে বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই।

গত বিশ্বকাপের (২০১৮) দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। ওই ম্যাচে ফ্রান্স জিতেছিল ৪-৩ গোলে। এমবাপে করেছিলেন ২ গোল। এবার বিশ্বকাপের ফাইনালে কী হবে? জানা যাবে ১৮ ডিসেম্বর, লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনাল শুরুর পর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com