রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে বন্দুক হামলা, নিহত অন্তত ১০

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেসাপেকে ওয়ালমার্ট সুপার মার্কেটে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল (২২ নভেম্বর) মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

সেসাপেক নগর পুলিশ জানিয়েছে, ওয়ালমার্টের স্টোরে ওই হামলায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।তবে হামলায় কতজন মারা গেছেন কিংবা কতজন আহত হয়েছেন তা এখনও স্পষ্ট জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলায় ১০ জনের মতো নিহত হতে পারে।

হামলার বিষয়টি সংবাদ ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন সেসাপেক পুলিশের তথ্য কর্মকর্তা লিও কোসিনস্কি।তিনি জানান, স্থানীয় সময় রাত ১০টা ১২ মিনিটে ওয়ালমার্টের স্টোরে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তিনি কত জন নিহত হয়েছেন সে তথ্য প্রকাশ করেননি, তবে জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ জনের বেশি নয়।

তবে হামলাকারী আত্মঘাতী ছিল কিনা সেটি এখনও স্পষ্ট জানা যায়নি।ওয়ালমার্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কিছু জানায়নি।বিবিসির খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, হামলাকারী ওয়ালমার্টের স্টোর ম্যানেজার। এলোপাতাড়ি গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেন।

গত ২০ নভেম্বর, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি ক্লাবে হামলা চালায় এক বন্দুকধারী। এতে পাঁচজন নিহত হন, আহত হন আরও ১৮ জন।এর আগে ২০১৬ সালে ফ্লোরিডার অরল্যান্ডোয় একটি সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়। যুক্তরাষ্ট্রে কয়েক বছরের মধ্যে সেটিই ছিল সবচেয়ে ভয়াবহ গুলি করে হত্যার ঘটনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com