শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বলিউড তারকা আলিয়া কী আগেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন

বলিউড তারকা আলিয়া ভাট গতকাল ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই নিয়ে গতকাল (৬ নভেম্বর) রবিবার সোশ্যাল মিডিয়া বেশ সরগরম ছিল। সন্তানের বাবা-মা হওয়ায় আলিয়া-রণবীর এখনও ভক্তকুলের কাছ থেকে পাওয়া শুভেচ্ছা- অভিনন্দন বার্তায় ভাসছেন।

এখন আলোচনা চলছে আলিয়া-রণবীরের মেয়ের নাম নিয়ে। অনেকেই বলছেন আলিয়া আগেই মেয়ের নাম ঠিক করে রেখে ছিলেন। শুধু তাই-ই নয়। পাশাপাশি এটাও আলোচনা হচ্ছে, আলিয়া আগেই জানতেন তিনি কন্যা সন্তানের জননী হবেন! এই ধরনের আলোচনার পেছনে অবশ্য একটি বড় কারণও রয়েছে।

আলিয়া মা হওয়ার পরে তার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি কথা বলছেন, তার কন্যাসন্তানের নাম নিয়ে! এরই মধ্যে ভাইরাল হয়েছে আলিয়ার পুরোনো একটি ভিডিও। ‘হিন্দুস্তান নিউজ হাব’ নামের একটি পোর্টালের সংবাদে এ তথ্য জানা গেছে।

একটি রিয়েলিটি শোয়ের অতিথি হয়ে এসেছিলেন আলিয়া। সেখানে তিনি এক প্রতিযোগীর নাম জানতে চান। বানান করে সেই খুদে জানায়, তার নাম ‘আলমা’। নামটি বেশ পছন্দ হয় আলিয়ার। মজার ছলেই তিনি জানান, মেয়ে হলে এই নামই রাখবেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com