সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

সেমিতে যেতে ইংল্যান্ডের দরকার ১৪২ রান

পাঁচ ছক্কায় ঝোড়ো ফিফটির ইনিংস খেললেন ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু উড়ন্ত সূচনার পরও পুঁজিটা বড় হলো না শ্রীলঙ্কার। পরের ব্যাটাররা যে তেমন কিছুই করতে পারলেন না!সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান দলপতি দাসুন শানাকা।

নিশাঙ্কার ৪৫ বলে ৬৭ রানের ইনিংসের পরও ৮ উইকেটে ১৪১ রানে আটকে গেছে শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত ইংল্যান্ডের, দরকার ১৪২ রান।শুরু থেকে মারমুখী ছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কার ব্যাটে চড়ে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান তুলেছিল লঙ্কানরা। কিন্তু বাকি ব্যাটাররা কেউই তেমন সুবিধা করতে পারেননি। ফলে পুঁজিটাও বড় হয়নি।

এক প্রান্ত ধরে খেলতে থাকা নিশাঙ্কা আউট হন ১৬তম ওভারে। আদিল রশিদের শিকার হওয়ার আগে ২ চার আর ৫ ছক্কায় ৬৭ রান করেন লঙ্কান ওপেনার। এরপর কিছুটা সময় ধরে খেলেন ভানুকা রাজাপাকসে (২২ বলে ২২)।

নিশাঙ্কার মত ব্যাটিং আর কেউ করতে না পারায় শেষ ৫ ওভারে মাত্র ২৫ রান তুলতে পারে লঙ্কানরা, হারায় ৫ উইকেট।ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল মার্ক উড। ২৬ রান দিয়ে এই পেসার নেন ৩টি উইকেট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com