সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি সপ্তাহে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

আজ (৬ ফেব্রুয়ারি) রবিবার  দুপুরে এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান এ তথ্য জানান।তিনি বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ১৫ হাজারের বেশি পদে আবেদন আসেনি। এসব শূন্যপদ পূরণে আগামী দু/একদিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারি) রবিবার অথবা কালকের মধ্যে সেটি অনুমোদন হওয়ার কথা রয়েছে। আশা করছি এ বিজ্ঞপ্তি আজ (৬ ফেব্রুয়ারি) রবিবার অথবা কালই প্রকাশ করবে পারবো।

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী হওয়ায় এবং নারী কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে যায়।

এর আগে গত ২০ জানুয়ারি রাতে সারাদেশে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।

এসব প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায়ই তাদের নিয়োগ দেওয়া হয়। তবে ভেরিফিকেশন রিপোর্টে নেতিবাচক কিছু পাওয়া গেলে তাদের নিয়োগ বাতিল করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com