রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

মাদাগাস্কারে ডাকাতদের আক্রমণে নারী-শিশুসহ নিহত ৩২

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে ডাকাতদের দেয়া আগুনে অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ‘দাহালো’ নামে পরিচিত স্থানীয় দস্যুরা বাড়িঘরে আগুন ধরিয়ে দিলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

গত শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরে একটি এলাকায় এই ঘটনা ঘটে। মাদাগাস্কারের প্রতিরক্ষা কর্মকর্তাদের রোববার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আফ্রিকার এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘দাহালো’ নামে পরিচিত স্থানীয় দস্যুরা বাড়িতে আগুন দেওয়ার পরে গত শুক্রবার রাজধানীর উত্তরে একটি এলাকায় অন্তত ৩২ জনের প্রাণহানি। এতে আরও বলা হয়েছে, রাজধানী আন্তানানারিভো থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) উত্তরে আনকাজোবে জেলায় শুক্রবার রাতভর এই হত্যাকাণ্ড ঘটে। শনিবার গভীর রাতে মাদাগাস্কারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিচার্ড রাকোটোনিরিনা বলেছেন, ‘এখানে মানুষ একটি সত্যিকারের ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে… অনেক প্রাণ হারিয়েছেন। ৩২ জন মারা গেছেন। নির্মম এই অপরাধ দাহালো ডাকাতদের হাতে সংঘটিত হয়েছে। এমনকি নারী ও শিশুদের জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com