রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন বদলগাছীতে পেট্রোল ছুড়ে পাখিকে আগুন দেওয়ার অভিযোগ, আটক ১ উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের গণসংযোগ ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও বিচারের দাবি শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫

ঝালকাঠির তিন নদীর মোহনায় ধানসিড়ি ইকোপার্ক রক্ষায় মানববন্ধন

ঝালকাঠির সুগন্ধা, বিষখালি ও ধানসিঁিড় এই তিন নদীর মোহনায় ধানসিড়ি ইকোপার্ক রক্ষায় মানববন্ধন ও সমাবেশ করেছে ইকোপার্ক রক্ষা এবং খাল-নদী ও পরিবেশ বাচাঁও আন্দোলন কমিটি। আজ (২৫ জুলাই) সোমবার  সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কোর্ট রোডে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবি, সাংবাদিক ও বেশ কয়েকটি সামাজিক সংগঠনের কর্মীরা মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধন অংশ নেন।

মানববন্ধনে ধানসিড়ি ইকোপার্ক রক্ষা এবং খাল-নদী ও পরিবেশ বাচাও আন্দোলন কমিটির আহবায়ক এনজিও ব্যক্তিত্ব ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব সদর উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, যুগ্মআহবায়ক ও জেলা জাতীয়পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু, মুহাঃ আল-আমিন বাকলাই, কমিউনিষ্ট পাট্রির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, এডভোকেট সাকিনা আলম লিজা, হাসান মাহমুদ, আল আমীন বাকলাই।

যুগ্মআহবায়ক এড. সাংবাদিক আককাস সিকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য সোয়েবুর মোর্শেদ সোহেল, এসএম হুমায়ুন কবীর, সুকমল ওঝা দোলন, কেওড়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, জেলা জাসদ ইনু সভাপতি সুকুমার ওঝা দোলন, জেলা কমিউনিষ্ট পাট্টির সভাপতি, ধানসিড়ি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মাসুম, কেওড়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, সাংবাদিক দুলাল সাহা, খসরু নোমান, এড. মিজানুর রহমান মুবিন, কবিতা হালদার প্রমুখ।

“ইকোপার্কের মামলায় সরকার পক্ষ নোটিশ পাওয়া সত্বেও আদালতে অনুপস্থিত থেকে স্বেচ্ছায় হেরে যাওয়ায় এখন পার্কটি ভুমি খেকোদের পেটে চলে যাবার উপক্রম হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা প্রশাসক ও সরকার পক্ষের আইনজীবীরা ডিগ্রিরায় বাতিলে উচ্চ আদালতে না গিয়ে রহস্যজনক ভাবে কালক্ষেপন করছে বলে বক্তারা অভিযোগ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে ইকোপার্ক রক্ষায় সরকার পক্ষকে আপিল করার আহবান জানায়। অন্যথায় আরো কঠোর কর্মসুচী দেয়া হবে বলে জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com