সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

কালাইয়ে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের দিকনির্দেশনা ও পাঁচবিবি সার্কেলের তত্ত্বাবধানে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ইন্সপেক্টর (তদন্ত)দের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পুনট ইউনিয়নের মাদাই এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে ওই বাঁশঝাড়ে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার আসর থেকে তাস ও জুয়া খেলার সরঞ্জামসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—বগুড়ার শিবগঞ্জ থানার নওনা গ্রামের মো. ওবায়দুল (৩৫) এবং একই থানার গুয়া গাড়ি গ্রামের মো. আসির উদ্দিন (৪০)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া অভিযানে সন্দেহজনক আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কালাই থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com