বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

উদয়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিমের গণসংযোগ

মোঃ রনি বাবু, কালাই প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার ৪ নম্বর উদয়পুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ সহকারী অধ্যাপক আব্দুল আলিম।

গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটার, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে সহকারী অধ্যাপক আব্দুল আলিম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উদয়পুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।

তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং অবহেলিত জনপদের মানুষের জীবনমান উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

গণসংযোগকালে এলাকার মুরব্বি, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে আয়োজকরা জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com