বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তার ও বিচারের দাবি

খায়রুল খন্দকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া এলাকায় আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে জমি দখল, হয়রানিমূলক মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ছয়ানী বকশিয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহ ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা আতর আলীকে গ্রেপ্তার, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং যেসব জমি জবরদখলের অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এ ছাড়া যাদের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেসব মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, আতর আলীর বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করা হয়েছিল। গত ১ আগস্ট তাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে তারা জানান। পরে জামিনে মুক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে আতাউর রহমান ওরফে আতর আলীর বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও আইনগতভাবে নির্ধারণ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।

অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ছয়ানী বকশিয়া গ্রামের বাসিন্দা মো. শাহজাহান আলীর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফরমান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাফর আলী, মোজাম্মেল হোসেন তুলা, মধুপুর দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কামরুল হাসান, ফরিদ খান, জিয়াউর রহমান জিয়া, রনি তালুকদারসহ স্থানীয়রা।

বক্তারা আতর আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com